সমর্থককে মেরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরিক ক্যান্টোনার ‘ভূত’ ফিরে এল ইংল্যান্ডে। ফিরিয়ে আনলেন কার্ল কোলি নামের এক ফুটবলার, যিনি খেলেন ইংল্যান্ডের অপেশাদার দল গুলে এফসিতে। কী করেছেন কোলি? কোলভিলের বিপক্ষে ম্যাচ চলার সময় হুট করেই প্রতিপক্ষ দলের এক সমর্থককে মেরে বসেন লাথি-ঘুষি। পুরো ঘটনাটা ক্যামেরাবন্দী করে রাখা কেউ একজন পরে সেটি ছেড়ে দেন ইউটিউবে। এরপরই ক্লাব থেকে কোলিকে পত্রপাঠ বিদায়। ১৯৯৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যান্টোনা প্রতিপক্ষ এক সমর্থককে লাথি মেরে নয় মাস নিষিদ্ধ হয়েছিলেন। কোলি কয় মাস হবেন? এএফপি।