সমর্থকদের আচরণে ইন্টারের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকেরা তো ক্লাবেরই অংশ। সমর্থকদের কৃতকর্মের মাশুলও তাই ক্লাবকেই দিতে হয়। এসি মিলানের মারিও বালোতেল্লির প্রতি সমর্থকদের বর্ণবাদী আচরণের দায়ে ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইন্টার মিলানকে। গত রোববার ‘মিলান ডার্বি’তে শুধু বালোতেল্লিই নন, ইন্টার সমর্থকের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বালোতেল্লির সতীর্থ ও তাঁরই মতো ইন্টারের সাবেক খেলোয়াড় সুলি মুন্তারিও। ইন্টারের সমর্থকেরা বানরের ডাক দিয়েছেন, দেখিয়েছেন কলা, গ্যালারিতে আপত্তিকর ব্যানারও নিয়ে এসেছিলেন তাঁরা। বালোতেল্লি অবশ্য মুখ বুজে সব সহ্য করেননি। আপত্তিকর ভঙ্গি করে জবাব দিয়েছেন। এ জন্য তাঁকে জরিমানা করা হয়েছে ১০ হাজার ইউরো। রয়টার্স।