সমর্থকদের কাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় ক্লাবের করুণ পরিণতি কি সমর্থকেরা সইতে পারে? সিএসকেএ সোফিয়ার সমর্থকেরা তাই হামলা চালিয়েছিল বুলগেরিয়ান ফুটবল ইউনিয়নের (বিএফইউ) সদর দপ্তরে। এতে উল্টো ফলই হয়েছে। ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভবনের জানালা ভাঙচুর করেছে, ছবি তোলার চেষ্টা করায় একজন সাংবাদিককেও আঘাত করেছে তারা। পুলিশ না থামালে ক্রুদ্ধ সমর্থকেরা নাকি ভবনটিতে আগুন ধরিয়ে দিত! সমর্থকদের ক্ষোভ, বিএফইউ খুবই কঠোর, সিএসকেএ-কে অন্য ক্লাবের সঙ্গে একীভূত হওয়ার অনুমতি দিচ্ছে না। ঋণে জর্জরিত বুলগেরিয়ার সবচেয়ে সফল ক্লাবটির এখন করুণ দশা। এ অবস্থায় প্রথম বিভাগের কোনো ক্লাবের সঙ্গে একীভূত না হলে সিএসকেএ-কে আগামী মৌসুমে খেলতে হবে অপেশাদার লিগে! রয়টার্স।