প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট করে দেখলে ধূসর জার্সির ওপর কিছু ডোরাকাটা রেখাই মনে হবে। ভালোমতো খেয়াল করলে বোঝা যাবে, গুটি গুটি হরফে অসংখ্য নাম লেখা। কিন্তু স্কটিশ ক্লাব হার্টসের জার্সিতে নামগুলো কাদের? একটি-দুটি নয়, প্রায় ৮ হাজার নাম! আসলে সব নামই ক্লাবের সমর্থকদের। কিন্তু হার্টসের সমর্থক তো অনেক বেশি, ৮ হাজার জনকে বেছে নেওয়া হলো কেন? দুই বছর আগে প্রায় দেউলিয়া হতে বসেছিল ক্লাবটি। সে সময় ক্লাবের অনেক সমর্থক এগিয়ে আসে। সমর্থকদের অনুদানে অনেক ঋণ শোধ করা হয়, হার্টসও দেউলিয়া হওয়া থেকে বেঁচে যায়। অবনমনও এড়িয়ে ফেলে সে যাত্রা। সেবার যারা অন্তত ১২০ পাউন্ড দিয়েছিল, তাদের সবার নাম নিয়ে হার্টস এবার বিশেষ একটা জার্সি বানিয়েছে। মিরর।