সমর্থকদের জন্য গম্ভীরের ‘বিশেষ কিছু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে ভারতের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে, রাগে, দুঃখে ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা গৌতম গম্ভীর।এবছর, উপমহাদেশের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে তিনিই ভারতীয় দলের অন্যতম ভরসার প্রতীক। সমর্থকদের তিনি কথা দিয়েছেন, বিশ্বকাপে তিনি তাঁদের ‘বিশেষ কিছু’ উপহার দেবেন। সেই ‘বিশেষ কিছু’ কি হতে পারে, তাও পরিস্কার করেছেন গম্ভীর। তিনি বলেছেন, ২০০৯ সালে কলকাতার ইডেনে শ্রীলঙ্কার বিপক্ষে অনবদ্য ১৫০ রানেরই পুনরাবৃত্তি ঘটাবেন তিনি। তিনি মনে করেন, বিশ্বকাপের মতো আসরে নিজ দেশের দর্শকদের এমন কিছু উপহার দিতে পারলেই তাঁর বিশ্বকাপের অভিষেক স্মরনীয় হয়ে রইবে।গৌতম গম্ভীর মনে করেন, বিশ্বকাপের মতো একটি আসরে খেলতে নামার আগে একজন খেলোয়াড়ের মানসিক প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বিশ্বকাপের সময় একজন খেলোয়াড়ের পারফরম্যান্সেই ফুটে ওঠে তাঁর মানসিক প্রস্তুতি। বিশ্বকাপে নিজের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি সবসময়ই নিজের সর্বস্ব উজার করে দিই। গত বিশ্বকাপে সুযোগ পাননি। ব্যাপারটি মোটেও সুখকর ছিলনা গম্ভীরের জন্য। আজো চোখ বন্ধ করলেই সেই হতাশার দিনগুলো দেখতে পান। তিনি বলেন, ‘একটা সময় আমি ক্রিকেটই ছেড়ে দেওয়ার চিন্তা করেছিলাম। ক্রিকেট ছেড়ে দিতে আমার একটি মানসিক সিদ্ধান্তই যথেষ্ট ছিল। চিন্তা করেছিলাম, ক্রিকেট ছেড়ে দিয়ে বাবার ব্যবসায় মন দেব। কিন্তু, শেষ পর্যন্ত নিজেকে আরো একটু ঝালিয়ে নেওয়ার চিন্তা করলাম। পরিশ্রম শুরু করলাম। ফলও পেলাম হাতে-নাতে। রঞ্জি ট্রফিতে ভালো খেলে সেবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই সুযোগ পাই। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপই মোড় ঘুরিয়ে দেয় আমার ক্রিকেট ক্যারিয়ারের।’ভারতীয় দলে উদ্বোধনী জুঁটিতে বীরেন্দর শেবাগের সঙ্গ খুব উপভোগ করেন গম্ভীর। তিনি বলেন, ‘ক্রিজের অন্যদিকে বীরেন্দর শেবাগকে পাওয়া চমত্কার একটি ব্যাপার। আমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক বেশি পরিস্কার। আমি তাঁর খেলা বুঝি। সেও আমার খেলাটা খুব ভালো বোঝে।’আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে থাকা ভারতীয় দলকে নিয়ে দারুণ আশাবাদী গম্ভীর। তবে, বিশ্বকাপকে ‘অন্যরকম’ এক প্রতিযোগিতা হিসেবেই অভিহিত করেছেন গম্ভীর। তিনি বলেন, বিশ্বকাপের মেজাজই অন্যরকম। এতে পাঁচ ওভারেই ম্যাচের দিক ঘুরে যায়। তাই এনিয়ে ভবিষ্যদ্বানী করে লাভ নেই।’ দি স্টেটসম্যান।