সমর্থকদের 'কাণ্ডে' ক্লাবের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের হাঙ্গামার মাশুল দিতে হলো ক্লাবকে। গত সপ্তাহে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল অ্যাটলেটিকো প্যারানেন্স ও ভাস্কো দা গামার সমর্থকেরা। ব্রাজিলের সর্বোচ্চ ক্রীড়া আদালতের শাস্তি অনুযায়ী সেই ম্যাচের স্বাগতিক অ্যাটলেটিকোকে এখন ১২ ম্যাচ অন্তত ১০০ কিলোমিটার দূরে গিয়ে খেলতে হবে। এর মধ্যে ছয় ম্যাচ খেলতে হবে রুদ্ধদ্বার। আর ভাস্কো রিওতে নিজেদের স্টেডিয়ামে খেলতে পারবে না ৮ ম্যাচ, যার চারটি হবে রুদ্ধদ্বার। অ্যাটলেটিকোকে জরিমানা করা হয়েছে প্রায় ৬০ হাজার ডলার, ভাস্কোকে ৩৪ হাজার ডলার। রয়টার্স।