সমর্থকপ্রিয় বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব বিশ্বকাপ শুরুর দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জেং জিকে সঙ্গে নিয়ে চীনের ক্লাব গুয়াংজুর কোচ মার্সেলো লিপ্পি। গতকাল থেকে শুরু এই টুর্নামেন্টে আগামী পরশু গুয়াংজু মুখোমুখি মিসরের ক্লাব আল আহলির  এএফপি
ক্লাব বিশ্বকাপ শুরুর দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জেং জিকে সঙ্গে নিয়ে চীনের ক্লাব গুয়াংজুর কোচ মার্সেলো লিপ্পি। গতকাল থেকে শুরু এই টুর্নামেন্টে আগামী পরশু গুয়াংজু মুখোমুখি মিসরের ক্লাব আল আহলির এএফপি

সমর্থকদের মতামতকে খুবই মূল্য দেয় বার্সেলোনা। এ জন্যই হয়তো বার্সেলোনার মূলমন্ত্র, ‘ক্লাবের চেয়েও বেশি’। একেবারে নতুন করে স্টেডিয়াম বানানো হবে নাকি পুরোনো ন্যু ক্যাম্পের সংস্কার করা হবে, তা নিয়ে সমর্থকদের মতামত জানতে চায় বার্সেলোনা। সেই মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে বার্সেলোনার পরিচালনা পর্ষদ।

ধারণক্ষমতায় (৯৮ হাজার) এমনিতেই ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর একটি ন্যু ক্যাম্প। তবে অনেক দিন ধরেই এর ধারণক্ষমতা আরও বাড়ানোর চিন্তাভাবনা করছেন বার্সার কর্তারা। এ বিষয়ে দুটি বিকল্প আছে তাঁদের হাতে। বর্তমান স্টেডিয়ামেরই সংস্কার করে ধারণক্ষমতা বাড়ানো অথবা একেবারেই নতুন করে স্টেডিয়াম তৈরি করা। দুটিরই সুবিধা-অসুবিধা নিয়ে সামনের মাসে পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনা হবে। এরপর সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হবে সমর্থকদের হাতে। পরশু স্থানীয় একটি রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে তথ্যটা জানিয়েছেন বার্সার সহসভাপতি হাভিয়ের ফাউস, ‘আমরা কোনো সিদ্ধান্ত নেব না। সিদ্ধান্তটা হবে সমর্থকদের ভোটে।’

একই সঙ্গে নতুন স্টেডিয়ামের নাম স্পনসরের নামে হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ক্লাব সদস্যদের ভোট নেবে বার্সেলোনা। তবে বার্সার ক্ষেত্রে এ রকম হওয়ার সম্ভাবনা কিছুটা কম বলেই বিশ্বাস করেন ফাউস, ‘পরিচালনা পর্ষদের সদস্যরা বেশির ভাগই চান নামটা বিক্রি না করতে। তবে আমরা জরিপ করে দেখেছি সমর্থকেরা এটা নিয়ে খুব বেশি চিন্তিত নন।’ রয়টার্স।