সমর্থকের কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে এখন ফিলিপ লামদের পারফরম্যান্স দুর্দান্ত। সেই বাতাস হয়তো বা জার্মান সমর্থকদের গায়েও লেগেছে। তবে সব ক্ষেত্রেই যে দুর্দান্ত শব্দটি ভালো যায় না, দুই ইতালিয়ানকে গুলি করে সেটাই প্রমাণ করেছেন এক জার্মান। গত বছর সেমিফাইনালেই ইতালির কাছে হেরে বিদায় নিয়েছিল জার্মানি। এই বিশ্বকাপে গতবারের সেই প্রসঙ্গ আসছে জার্মানির এক পাঁড় সমর্থকের কারণে। গতবারের ওই ম্যাচ আর আগের বিশ্বকাপগুলোয় জার্মানি আর ইতালির পারফরম্যান্স নিয়ে তর্ক করতে করতেই বেধে গেছে এক তুলকালাম কাণ্ড। পুলিশ জানিয়েছে, গত সোমবার জার্মানির হ্যানোভারের একটি পানশালায় দুই ইতালিয়ানের সঙ্গে আগের বিশ্বকাপে দুই দলের পারফরম্যান্স নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে গুলি করে বসেন ৪২ বছর বয়সী এক জার্মান। দুই ইতালিয়ানের মধ্যে ৪৭ বছর বয়সী একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। আর ৪৯ বছর বয়সী আরেকজনের অবস্থা সংকটাপন্ন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করলেও অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। এএফপি।কথামালা‘ডিয়েগোকে যতটুকু জানি, বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য পূরণ না করেই ও সরে যাবে, এমনটা ভাবতে পারছি না।’ম্যারাডোনা সরে দাঁড়াবেন বলে মনে করছেন না তাঁর সহকারী ও সাবেক সতীর্থ আলেজান্দ্রো মানকুসো‘প্রেসিডেন্ট ম্যান্ডেলার মতো একজন মহান মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি খুবই খুশি। আমি ওনার সামনে গিয়েছি, হাতে হাত মিলিয়েছি।’কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে কাছ থেকে দেখতে পেরে আপ্লুত ঘানার গোলরক্ষক রিচার্ড কিংসন‘নিজেকে সেমিফাইনালে দেখেই অনুধাবন করতে পারছি, শৈশবের স্বপ্ন পূরণ হতে আর মাত্র দুটি ম্যাচ বাকি।’মাঠে নামুন আর নাই নামুন শিরোপা-স্বপ্নে বিভোর পেপে রেইনা‘আমার ধারণা, ম্যাচটি ফুটবলের একটি ভালো বিজ্ঞাপন হবে।’আজকের সেমিফাইনাল আকর্ষণীয় হবে, আশাবাদ স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের‘ঘানা তাদের সাধ্যমতো করেছে, কিন্তু আফ্রিকার বাকি দলগুলো ঠিকমতো প্রস্তুতিই নেয়নি।’প্রস্তুতির অভাবকেই বিশ্বকাপে আফ্রিকার ব্যর্থতার কারণ মনে করেন সাবেক ফিফা বর্ষসেরা লাইবেরিয়ার জর্জ উইয়াহ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভাগ্য পক্ষে ছিল না। তবে ২০১৪ সালে ব্রাজিলে আমরা শিরোপার দাবি নিয়ে যাব।’দেশে পৌঁছে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন ঘানা অধিনায়ক স্টিফেন আপিয়াহ ‘ওরা দুর্দান্ত ফুটবল খেলেছে। হেরেছে শুধু ভাগ্যের কাছে।’ঘানা দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসা এক সমর্থক কাওসি আমপোনসাহ ‘প্রতিপক্ষকে দেখিয়ে দিতে হবে, সেরা কে! সেটা করতে পারলেই তো কিছু অর্জন করা হয়ে গেল।’ইকার ক্যাসিয়াসের সঙ্গে লড়াইয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার