সমর্থকের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের দিনক্ষণ ঠিক হয়ে গেছে অনেক আগেই। আড়াই ঘণ্টা দূরে লন্ডনে যাওয়ার জন্য পরিকল্পনাও করে ফেলেছিলেন তিন হাজার লেস্টার সিটি সমর্থক। কিন্তু কথা নেই, বার্তা নেই ১৩ ফেব্রুয়ারির সেই ম্যাচটা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। স্কাই স্পোর্টস দুই দিন আগেই জানিয়েছে, ‘অনিবার্য’ কারণে সূচি পরিবর্তন করা হয়েছে। এমন নয় যে প্রিমিয়ার লিগের সূচিটা কোনোভাবেই বদলানো যাবে না। কিন্তু সেটা অন্তত ছয় সপ্তাহ আগে করার নিয়ম। টিভি সূচি সমন্বয় করার জন্য হুট করে এই কাজ করেছে স্কাই স্পোর্টস। এতে বেজায় খেপেছেন লেস্টার সমর্থকেরা। এমিরেটসের ওই ম্যাচটা বর্জন করারও চিন্তা করছে তারা। মেইল অনলাইন।