প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দরে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল খিস্তিখেউড়। এদিক-সেদিক থেকে কিছু পচা ডিমও উড়ে আসতে লাগল। বোটাফোগো খেলোয়াড়দের তখন যাকে বলে ত্রাহি মধুসূদন দশা। ভাবছেন, বিপক্ষ দলের সমর্থকেরা বুঝি কাজটা করেছে। ভুল ভাবছেন, এমন ‘অভ্যর্থনা’ দিয়েছে নিজেদের সমর্থকেরাই। অথচ এমন খারাপ কোনো ফলাফল করেনি বোটাফোগো, টানা দুটি ম্যাচই হেরেছে শুধু। তাতেই ক্ষিপ্ত সমর্থকদের এই কাণ্ড! তবে বোটাফোগো খেলোয়াড়েরা ভয় পেতে পারেন আরেকটা কারণে। সমর্থকেরা হুমকি দিয়েছে শীর্ষ চারে থাকতে না পারলে ‘মহা অনর্থ’ হয়ে যাবে। এমন সমর্থক তো থাকার চেয়ে না থাকাই ভালো! রয়টার্স।