সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। ওই এক লাল কার্ডে বনে গিয়েছিলেন ইংলিশ খলনায়ক। চারবছর পর ডেভিড বেকহাম আবারও সেই আর্জেন্টিনার বিপক্ষে গোল দিয়ে হয়ে গেলেন নায়ক। সত্যি বলতে কি, আর্জেন্টিনা আর বেকহামের সম্পর্কের রসায়ন কখনোই কারও জন্য তেমন সুখকর ছিল না। তবে সাম্প্রতিক ঘটনায় মনে হচ্ছে উল্টোটাও তো হতে পারে। বেকহাম হয়তো মনের কোণে লুকিয়ে রেখেছিলেন মেসিদের জন্য ভালোবাসা! নয়তো ব্রাজিল বিশ্বকাপে কেন আর্জেন্টিনার জার্সি পরাবেন সন্তানদের? কেন সমর্থন করবেন আর্জেন্টিনাকে! পরশু ফাইনালে ছেলে ব্রুকলিন, রোমিও ও ক্রুজকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে বেকহাম উড়ে এসেছেন ঐতিহাসিক মারাকানায়। যেন, শত্রু তুমি বন্ধু তুমি! মেইল অনলাইন।