সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের ফাইনালের দিন ফেসবুকে প্রোফাইল ছবির সঙ্গে বাংলাদেশ ও বিসিবির লোগো যুক্ত করে দলকে সমর্থন দেওয়ার সুযোগ মিলেছিল। বিসিবির এই উদ্যোগে সেদিন দারুণ সাড়া মিলেছিল। এই সুযোগ পাওয়া যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। সমর্থকদের নিজ নিজ দলকে সমর্থন জানানোর সুযোগ আবারও করে দিচ্ছে ফেসবুক।
পরশু শুরু হওয়া বিশ্বকাপ উপলক্ষে আইসিসির সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রাম একটি চুক্তি করেছে। এর ফলে প্রতিটি দলের ফ্যান পেজে একটি সাময়িক ফ্রেম সৃষ্টি করা হয়েছে। পেজ থেকে ওই ফ্রেম নিজ নিজ ছবিতে যুক্ত করতে পারবেন সমর্থকেরা। বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে খুদে ব্লগ সাইট টুইটারও। আইসিসির টুইটার অ্যাকাউন্টে টুইট করে প্রিয় খেলোয়াড়ের পরিসংখ্যান যুক্ত ট্রাম্প কার্ড পাওয়ার সুযোগ তো আছেই, সঙ্গে #আস্কক্যাপ্টেন-এ প্রিয় অধিনায়ককে একটি প্রশ্ন করার সুযোগও মিলছে। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে ভাগ্যবান সমর্থকের সেই প্রশ্ন করা হবে তাঁর প্রিয় অধিনায়ককে। আইএনএস।