সমর্থন পাচ্ছে জিম্বাবুয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার কাছে পরশুর ৯১ রানের হারেও কোনো গ্লানি থাকার কথা নয় জিম্বাবুয়ের। দুদলের মধ্যে ব্যবধানটা যে অনেক! সেটা মনে রেখেই জিম্বাবুয়ের সাংবাদিকদের কলম শান্তই রইল। বরং প্রশংসা ঝরল সেই কলমে, ‘দুঃখ করো না’, ‘উল্লাস করো’ জাতীয় উপদেশ দিয়ে জিম্বাবুয়ে দলকে উজ্জীবিত করার চেষ্টা করে চলেছেন সাংবাদিকেরা। হেরাল্ড-এর সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার কাছে হারে অবমাননার কিছু নেই। এটা আমাদের ভাঙার চেয়ে সংগঠিতই করেছে বেশি।’ এএফপি।