প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান গাওয়ার সময়ই বোঝা যাচ্ছিল ব্যাপারটা। একটু যেন উসখুস করছেন হাফিজরা, কেউ কেউ তো ঠিকমতো গলা মেলাতেই পারছেন না। পরে তো টুইটারে পাকিস্তানিদের ক্ষোভের তুমুল বিস্ফোরণ। ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান ম্যাচ, সেখানে জাতীয় সংগীত গাওয়া বিশাল সৌভাগ্যের ব্যাপার। অথচ সেটিই কিনা বেসুরো গাইলেন শাফকাত আমানত আলী! পরে শাফকাত যে কারণ দেখিয়েছেন, সেটা শুনলে আরেক দফা অবাক হতে পারেন। আবহাওয়ার কারণেই নাকি তাঁর সুরটা ঠিকঠাক হয়নি। ওই ম্যাচের আগে ইডেনে বৃষ্টি হয়েছে, ম্যাচটাও শুরু হয়েছে দেরিতে। শাফকাতের দাবি, সে জন্য ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি। অডিওটা ঠিকঠাক পরখ করে দেখতে পারেননি। সব পরিকল্পনাই তাই ভন্ডুল হয়ে গেছে। সে জন্যই নাকি কিছু ভুলত্রুটি হতে পারে। কিন্তু পাকিস্তানিরা শাফকাতের কথা শুনবেন তো? জাতীয় সংগীত বলে কথা! আইবিএন।