সমস্যা শেহজাদের আচরণে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত ব্যাটিংয়ে মাতিয়ে গেলেন বিপিএল। ধারণা করা হচ্ছিল, শিগগিরই আবার বাংলাদেশে ফিরবেন বরিশাল বার্নার্সের আহমেদ শেহজাদ। কিন্তু ভাগ্যের শিকে ছেঁড়েনি। বিপিএলে সফল আরেক ওপেনার নাসির জামশেদ ঠিকই ফিরেছেন দলে। কিন্তু জায়গা হয়নি শেহজাদের। এশিয়া কাপের ১৫ সদস্যের মূল পাকিস্তান দলে নয়, তাঁর নাম চারজনের সংরক্ষিত তালিকায়। এখন শোনা যাচ্ছে, পারফরম্যান্স নয়, শেহজাদ ফিরতে পারেননি আচরণগত সমস্যার কারণে! ওয়েবসাইট।শেহজাদের প্রতিভা নিয়ে কোনো সংশয় ছিল না কখনোই। পাকিস্তানের হয়ে ১৯ ওয়ানডে খেলে দুটি সেঞ্চুরিও করেছেন গত বছর, নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায়। কিন্তু দলে জায়গা হারান অতিরিক্ত শট খেলার প্রবণতায়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে সেই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন বলে মনে হচ্ছে। পাকিস্তানের সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচক ইকবাল কাশিম জানিয়েছেন, শেহজাদের সঙ্গে বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ সামির নামও জোরেশোরে আলোচনা হয়েছে নির্বাচনী সভায়। তবে নির্বাচকদের মনে হয়েছে, এই দুজনকে আরেকটু দেখা দরকার। সামি হয়তো আগামী কোনো টেস্ট সিরিজেই জায়গা ফিরে পেতে পারেন।তবে পিসিবির এক সূত্রের খবর, শেহজাদকে না নেওয়ার মূল কারণ পারফরম্যান্স নয়, ‘নির্বাচনী সভায় বেশির ভাগেরই মনে হয়েছে ওর শৃঙ্খলাগত সমস্যা এখনো আছে। বিপিএলেও বাজে আচরণের জন্য জরিমানা গুনতে হয়েছে। ও যে অসাধারণ এক প্রতিভা, এটা সবারই জানা। কিন্তু কারও উচিত ওর সঙ্গে কথা বলা, ওর আচরণ ভালো করতে ওকে পরামর্শ দেওয়া।’আচরণগত সমস্যায় যদি শেহজাদকে ফেরানো না হয়, বিপিএলে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়ানোর ঘোর সন্দেহ ওঠার পরও জামশেদকে কেন নেওয়া হলো, এটাও নিশ্চয়ই ব্যাখ্যার দাবি রাখে!