সমস্যায় পড়েছেন ময়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার ফার্গুসনের রেখে যাওয়া জুতোয় পা গলানো অবশ্যই কঠিন কাজ। সেই কাজটা ডেভিড ময়েস পারবেন না, সেটা বলার সময় আসেনি। নতুন মৌসুমই তো শুরু হয়নি। তবে প্রাক-মৌসুম এশিয়া সফরেই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ টের পাচ্ছেন কাজটা কত কঠিন হবে। একের পর এক এক হোঁচট খাচ্ছেন সফরে। প্রথম ম্যাচে থাইল্যান্ডে সিংঘা অল স্টারসের কাছে হারের পর ইউনাইটেডকে অস্ট্রেলিয়ায় জিতিয়ে ‘এ’ লিগ অল স্টারসের বিপক্ষে। জাপানে গিয়ে পরের ম্যাচে ইয়োকোহামার কাছে হার। পরশু জাপানে সেরেজো ওসাকার সঙ্গে শেষ মুহূর্তে ড্র করে (২-২) মুখ বাঁচানো গেছে কোনোক্রমে।এমনিতেই রমরমা দলবদল মৌসুমে এখন পর্যন্ত বড় কোনো সওদাপাতি করতে পারেননি ময়েস। বার্সেলোনার থিয়াগো আলকানতারাকে ছোঁ মেরে নিয়ে গেল বায়ার্ন। ফ্যাব্রিগাসকে পেতে দুবার প্রস্তাব দিয়েও বার্সেলোনাকে টলাতে পারেননি। এখন তো মনে হচ্ছে ফ্যাব্রিগাসকে পাওয়াই হবে না। গত পরশুই বার্সার নতুন কোচ জেরার্ডো মার্টিনো সাফ জানিয়ে দিয়েছেন ফ্যাব্রিগাসকে বিক্রি করা হবে না।ওয়েইন রুনিকে তাক করে বসে আছেন চেলসি কোচ হোসে মরিনহো। রুনি গেলে দল অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তার ওপর চোটে পড়েছেন রবিন ফন পার্সি। এশিয়া সফরে ঊরুতে চোট পেয়েছেন ডাচ স্ট্রাইকার। সেটার জন্য এখন দোষ পড়েছে ময়েসের ওপর। ফিটনেস কোচ রেমন্ড দাবি করেছেন ময়েসের সেকেলে পদ্ধতির অনুশীলনের পরিণতি পার্সির এই চোট।এশিয়া সফরে শেষ ম্যাচটা ইউনাইটেড খেলবে কাল, হংকংয়ের কিচি এফসির বিপক্ষে। এই ম্যাচটা নিয়েও দারুণ উদ্বিগ্ন ময়েস। তবে উদ্বেগটা দল নিয়ে না, মাঠ নিয়ে। হংকংয়ের এই মাঠ খেলোয়াড়দের জন্য বিপজ্জনক দাবি করছেন সান্ডারল্যান্ড কোচ পাওলো ডি ক্যানিও। এশিয়া সফরের শেষ ম্যাচ থেকে কি জয় নিয়ে ফিরতে পারবেন ইউনাইটেডের কোচ? এদিকে কাল ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম জয় পেয়েছেন ম্যানুয়েল পেলেগ্রিনি। এডিন জেকোর গোলে হংকংয়ে প্রীতি ম্যাচে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সিটি। টটেনহাম অবশ্য বড় জয় পেয়েছে, দক্ষিণ চীনকে হারিয়েছে ৬-০ গোলে। ওয়েবসাইট।