সমাধানের আশায় নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলের দাবিতে এককাট্টা হওয়া খেলোয়াড়েরা পুরো বিষয়টা ছেড়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ওপর। গত সপ্তাহে মন্ত্রী একটা স্থায়ী সমাধান খোঁজার আশ্বাস দিয়েছিলেন। নির্বাচন বর্জন করা ছয়টি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে তিনি আলোচনায় বসবেন বলেও জানিয়েছিলেন। যদিও সেই উদ্যোগ এখনো দেখা যায়নি। যাঁদের জন্য দলবদল, সেই খেলোয়াড়দের একাংশ এখন দলবদলের জন্য আন্দোলনে নামতে চাইছে না। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের এক খেলোয়াড় কাল বললেন, ‘আমাদের এখন নেতিবাচক-ইতিবাচক দুদিকেই চিন্তা করতে হবে। দলবদলের চেয়ে দেশ সবার আগে। আমরা এখন ক্যাম্প বর্জনের কথা ভাবছি না। এসব করলে ক্ষতিগ্রস্ত হব আমরাই। তবে এটা সত্যি, দ্রুতই সমস্যার সমাধান চাই আমরা।