সমান তালে লড়ছে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদাবাদ টেস্টে সমান তালে লড়ছে নিউজিল্যান্ড। ভারতের ৪৮৭ রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলেছে সফরকারীরা। সেঞ্চুরি হাঁকিয়েছেন জেসি রেইডার। আর সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসের খেলায় এখন পর্যন্ত ভারতের চেয়ে ১৫৬ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয় দিয়ে শেষ হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। ২ উইকেটে ৬৯ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ডেনিয়েল ভেট্টোরির দল। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সফরকারী ব্যাটসম্যানরা খেলেছেন দুর্দান্ত। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম ও রস টেইলর ইনিংসের ভিত গড়ে দেন। সাজঘরে ফেরার আগে এ দুজন দলীয় সংগ্রহে যোগ করেন যথাক্রমে ৬৫ ও ৫৬ রান।নিউজিল্যান্ডকে লড়াইয়ের সবচেয়ে বড় পুঁজি এনে দিয়েছেন রেইডার। শ্রীশান্তের শিকারে পরিণত হওয়ার আগে দলকে উপহার দিয়েছেন ১০৩ রানের এক অসাধারণ ইনিংস। কম যাচ্ছেন না উইলিয়ামসনও। দিনের খেলা শেষ ঘোষণার সময় ৮৭ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান।—ক্রিকইনফো