সমাপনীতে পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা ছিল তাঁর। কথা ছিল রিও অলিম্পিকের মশাল জ্বলবে তাঁর হাত দিয়েই। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে অসুস্থ হয়ে পড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে আর যাওয়া হয়নি পেলের। তবে সমাপনীটা আর হাতছাড়া করতে চান না ফুটবলসম্রাট। প্রস্তুতি নিচ্ছেন যাতে সুস্থ থেকেই সমাপনীতে থাকতে পারেন। ‘আমি ফিজিওথেরাপি নিচ্ছি এবং আমার মনোযোগ ২১ আগস্ট রিও সমাপনী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যোগ দেওয়া’—পেলের এই টুইটেই ফুটে উঠেছে অলিম্পিকের সমাপনী নিয়ে তিনি কতটা আগ্রহী। তিন তিনটি বিশ্বকাপ জিতলেও অলিম্পিকে একটিবারও খেলা হয়নি পেলের। এএফপি।