সমালোচনার জন্য খুন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতপ্রকাশের চড়া মূল্য দিতে হলো আজারবাইজানের সাংবাদিক রাসিম আলিয়েভকে। সাইপ্রাসের দল অ্যাপোলন লিমাসলের সঙ্গে খেলার পর তুরস্কের পতাকা উড়িয়েছিলেন আজারবাইজানের ক্লাব গাবালার অধিনায়ক জাভিদ হুসেইনভ। ফেসবুকে এ ঘটনার সমালোচনা করেন আলিয়েভ। শেষ পর্যন্ত প্রাণ দিয়েই সেটার মূল্য দিতে হলো ৩০ বছর বয়সী এই সাংবাদিককে। এ ঘটনায় জড়িত সন্দেহে জাভিদ হুসেইনভ ও তাঁর চাচাতো ভাইসহ পাঁচজনকে আটক করেছে আজারবাইজানের পুলিশ। খুন হওয়ার আগে আলিয়েভ জানিয়েছিলেন, জাভিদের সমালোচনা করার পর বেশ কয়েকবার হুমকি পেয়েছিলেন তিনি। এএফপি।