সমালোচকদের জবাব দিলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার জার্সি গায়ে প্রায় প্রতি ম্যাচেই গোল করাটা যেন অভ্যাসে পরিণত হয়েছিল লিওনেল মেসির। সবাই এটাকে যেন খুবই স্বাভাবিক একটা ব্যাপার বলে ধরে নিয়েছিলেন। যে কারণে মাত্র তিনটি ম্যাচে গোলশূন্য থাকার পরই সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে। তবে স্প্যানিশ লিগের শেষ ম্যাচে মালোর্কার বিপক্ষে হ্যাটট্রিক করে সেই সমালোচনার জবাব বেশ ভালোমতোই দিয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলার। লিগে ১০ ম্যাচ পর ১৩ গোল করে দখল করেছেন সর্বোচ্চ গোলদাতার শীর্ষস্থানটাও।মালোর্কার বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ের পর বার্সেলোনার ওয়েবসাইটে মেসি বলেছেন, ‘আমি কোনো সংকটে বা সমস্যায় ভুগছিলাম, এ ধরনের কথাবার্তা একেবারেই অনর্থক। কারণ আমি মাত্র তিনটা ম্যাচে গোলশূন্য ছিলাম। আর আমি কয়টা গোল করলাম বা না করলাম, সেটা আমার কাছে অত গুরুত্বপূর্ণও না। দল জিততে পারছে কি না, সেটাই বড় ব্যাপার।’ ওয়েবসাইট।