সমালোচনা করে নোটিশ পেলেন মিয়াঁদাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন হয়েও যেন তিনি কেউ নন। পিসিবির মহাপরিচালক পদে আসীন হয়েও মাঝেমধ্যেই অভিযোগ করতে শোনা যায়, তাঁকে কাজ করার সুযোগই দেওয়া হচ্ছে না। একই অভিযোগ জাভেদ মিয়াঁদাদ করেছেন আবার। আর বোর্ডের বেতনভুক্ত হয়েও সমালোচনা করায় বড়ে মিয়াঁকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে পিসিবি।গত বুধবার ডনকে দেওয়া সাক্ষা ৎ কারে মিয়াঁদাদ বলেছেন, ‘খুব কাছ থেকে পিসিবির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার পর আমার মনে হয়েছে, বোর্ডের নেওয়া ৯০ শতাংশ সিদ্ধান্তই ভুল। এতে দেশের ক্রিকেটের ক্ষতি হচ্ছে।’ তাঁকে কাজ করতে না দেওয়ারও সমালোচনা করে বলেছেন, ‘আমি পিসিবির পরিকল্পনার অংশ নই। কারণ কাজ করার জন্য আমি স্বাধীনতা আর ক্ষমতা চাই। সেই চাওয়ার অধিকারও আমার আছে, কারণ পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে আমি ৩৫ বছর সেবা দিয়ে গেছি। সারা বিশ্বে ক্রিকেটার হিসেবে আমার সুনাম আছে, অথচ পাকিস্তানই আমাকে ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাচ্ছে না।’এভাবে আর ঝুলে থাকতে ভালো লাগছে না। এবার শেষ একটা চেষ্টাই তিনি করে দেখবেন, ‘আমি এরই মধ্যে পিসিবির পৃষ্ঠপোষক আসিফ আলী জারদারির কাছে বিষয়টি উত্থাপন করেছি। শিগগিরই আবারও তাঁর সঙ্গে দেখা করে পাকিস্তানের ক্রিকেটের দুরবস্থা তুলে ধরব। তাঁকে অনুরোধ করব, হয় প্রয়োজনীয় পদক্ষেপ নিন, নয়তো আমাকে মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দিন।’পিসিবির প্রধান ইজাজ বাটের সঙ্গে অনেক দিন ধরেই বনিবনা হচ্ছে না তাঁর। এর আগেও মহাপরিচালকের পদ থেকে একবার পদত্যাগ করেছিলেন মিয়াঁদাদ। এখন দেখা যাক, কী কারণ দর্শান বড়ে মিয়াঁ। ওয়েবসাইট।