সমালোচনার পর দলে সামারাবিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র সমালোচনার পর মিডল অর্ডার ব্যাটসম্যান থিলান সামারাবিরাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সফরের টেস্ট সিরিজের দলে ফিরিয়ে এনেছেন শ্রীলঙ্কান নির্বাচকেরা। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে আজ মঙ্গলবার এ খবর জানিয়েছেন।ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন সামারাবিরা। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেও নির্বাচকেরা তাঁর ওপর আস্থা রাখেননি। নির্বাচকদের সিদ্ধান্তের সমালোচনা শুরু হয় সিরিজ শেষে।পাকিস্তানের কাছে ১-০তে সিরিজ হারের কারণ হিসেবে সামারাবিরাকে দলে না নেওয়ার ঘটনাকে অন্যতম কারণ হিসেবে দায়ী সমর্থকেরা। শ্রীলঙ্কান মিডিয়াগুলো নির্বাচকদের সিদ্ধান্তের সমালোচনা করে। এত কিছুর পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সফরের টেস্ট সিরিজের দলে নির্বাচকেরা প্রথমে দলে রাখেননি সামারাবিরাকে। এ নিয়ে সমালোচনা তীব্র আকার ধারণ করায় অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ৩৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে দলে ফেরালেন নির্বাচকেরা। ওয়েবসাইট।