সমালোচনায় ‘বিরক্ত’ নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে দেখা হয় আগামী দিনের ‘লিওনেল মেসি’ হিসেবে। বিশ্বের নামী-দামি সব ক্লাব তাঁকে নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। মাত্র ১৯ বছর বয়সে তারকা-খ্যাতি পেয়ে যাওয়া নেইমারের ফুটবল-নৈপুণ্যের ‘ঝলক’ দেখতে ফুটবলপ্রেমীদের মধ্যেও আগ্রহের শেষ নেই। কিন্তু কোপা আমেরিকায় দুটি ম্যাচ খেলে এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ব্রাজিলের এই স্ট্রাইকার।ভক্তরা হতাশ। আর্জেন্টিনা আর মেসি-ভক্তরা আবার এক ধাপ এগিয়ে। তাঁরা অবজ্ঞার সুরে বলতে শুরু করেছেন, এই নেইমার হবে মেসি! গত রাতে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজানোর পরই সাংবাদিকদের প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়েছিল নেইমারকে। কিন্তু সরাসরি কোনো উত্তর দেননি সান্তোসের এই স্ট্রাইকার। উল্টো নেইমারের চেহারায় ছিল রাজ্যের ‘বিরক্তি’।সমালোচনার জবাবটা সাংবাদিকদের না দিলেও নেইমার পরে ঠিকই জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে তিনি লিখেছেন, ‘আজ যারা আপনার সমালোচনা করছে, গতকাল তারা হাততালি দিয়েছিল। কাল আবারও তারা আপনাকে হাততালি দেবে।’প্যারাগুয়ের সঙ্গে ব্রাজিলের ২-২ গোলে ড্র নিয়েও কথা বলেছেন নেইমার, ‘এমন ফল আমরা চাইনি। মাথা তুলে একসঙ্গে কাজ করতে হবে। কারণ বুধবার আরও অনেক কিছুই ঘটবে!’ ওয়েবসাইট।