প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৫ থেকে ২০১২। টানা আটবার চ্যাম্পিয়ন হয়ে মন্টে কার্লো মাস্টার্সটাকে ব্যক্তিগত সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন রাফায়েল নাদাল। পুরুষ টেনিসে কোনো টুর্নামেন্টে টানা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এটাই। উন্মুক্ত যুগে কোনো টুর্নামেন্ট সবচেয়ে বেশি জেতার রেকর্ডও আটবার। মন্টে কার্লোর মতো বার্সেলোনা ও ফ্রেঞ্চ ওপেনও আটবার করে জিতেছেন নাদাল। আর্জেন্টাইন গ্রেট গিলের্মো ভিলাস বুয়েনস এইরেস টুর্নামেন্ট জিতেছেন আটবার। সব যুগ মিলিয়ে কোনো টুর্নামেন্ট সবচেয়ে বেশি জেতার রেকর্ডে যৌথ মালিকানা জঁ বোরোত্রা ও এরিক স্টারজেসের। ফ্রান্সের বোরোত্রা ব্রিটিশ কাভার্ড কোর্ট ও দক্ষিণ আফ্রিকার স্টারজেস দক্ষিণ আফ্রিকান চ্যাম্পিয়নশিপ জিতেছেন ১১ বার করে।