সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার কারণে দুজন একত্রে কমই থাকতে পারেন। এ নিয়ে গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, শোয়েব-সানিয়ার সম্পর্কে নাকি ফাটল ধরেছে, ভেঙে যাচ্ছে তাঁদের সংসার। তবে মতানৈক্য ও আলাদা হয়ে যাওয়ার খবরটিকে অসত্য দাবি করে সানিয়া মির্জা বললেন, তাঁদের সম্পর্কটা অটুটই আছে। সম্প্রতি ভারতীয় টেনিস তারকা গিয়েছিলেন শিয়ালকোটে, শ্বশুরবাড়িতে। সঙ্গে স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকও ছিলেন। সেখানেই সানিয়া বলেছেন, ‘আমাদের বিয়েটা খুব সহজ ছিল না। কারণ আমরা পেশাদার অ্যাথলেট এবং ভিন্ন দেশের মানুষ। আমরা জানতাম, একটা সময় ধকল যাবে। তবে আমরা ভালোভাবেই তা সামলেছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।’ ওয়েবসাইট।