সম্প্রচার রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল ভালো করছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনপ্রিয়তা। বাড়ছে টিভি পর্দার সামনে দর্শকসংখ্যাও। এমনিতে ফুটবলবিমুখ হিসেবে পরিচিতি থাকলেও আমেরিকান ফুটবল অনুরাগী বাড়ছে দ্রুতই। ইএসপিএনের হিসাবে, এবার গ্রুপপর্বের ম্যাচগুলো দেখেছে গড়ে ৩৫ লাখ ৪০ হাজার দর্শক। গত বিশ্বকাপে এই সংখ্যা ছিল ২৪ লাখ ২৯ হাজার, ২০০৬ বিশ্বকাপে ১৬ লাখ ৯১ হাজার। যুক্তরাষ্ট্র-পর্তুগাল গ্রুপপর্বের ম্যাচ দেখেছে রেকর্ড ১ কোটি ৮২ লাখ দর্শক। আর জার্মানির বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটিও দেখেছে দেড় কোটি দর্শক! ইএসপিএন।