সম্প্রীতি এমনই হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থ ইয়েরাইয়ের পাশে দাঁড়াতে অ্যাথলেটিক বিলবাওয়ের সব ফুটবলারই মাথা ন্যাড়া করে ফেলেছেন l টুইটার
সতীর্থ ইয়েরাইয়ের পাশে দাঁড়াতে অ্যাথলেটিক বিলবাওয়ের সব ফুটবলারই মাথা ন্যাড়া করে ফেলেছেন l টুইটার

অ্যাথলেটিক বিলবাওয়ের সব ফুটবলারই হঠাৎ এভাবে ন্যাড়া হয়ে গেলেন কেন? না, কোনো খেয়ালের বশে নয়। কারণটা মহৎ। সতীর্থ ইয়েরাই আলভারেজের (ছবিতে মাঝে, সাদা টি-শার্ট গায়ে) পাশে দাঁড়াতে, জীবনের কঠিনতম সময়ে তাঁকে মানসিক শক্তি জোগাতে। গত বছর টেস্টিকুলার ক্যানসার ধরে পড়েছিল ইয়েরাইয়ের, ডিসেম্বরে অস্ত্রোপচার করে সুস্থ হয়েও ফিরেছিলেন। কিন্তু গত মাসে রুটিন চেকআপে আবার ধরা পড়ল, ক্যানসার এখনো ২২ বছর বয়সী ডিফেন্ডারের শরীরে বাসা বেঁধে আছে। ইয়েরাই নিজে বেশ শক্তই আছেন, কদিন আগে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন, ‘এটিকে (ক্যানসার) যদি আরেকবার হারাতে হয়, তবে সেটিই করব আমি!’ আর পুরো চিকিৎসা-প্রক্রিয়ায় তাঁর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিলবাও সতীর্থরা। কেমোথেরাপি নেওয়ায় ইয়েরাইয়ের মাথার চুল ফেলে দিতে হয়েছে, তাঁকে মানসিক সমর্থন দিতে নিজেদের মাথা ন্যাড়া করে ফেললেন মুনিয়াইন-গার্সিয়ারাও। এই ছবিটি নিজেদের টুইটারে দিয়ে বিলবাও লিখেছে, ‘আমরা তোমার পাশে আছি, ইয়েরাই!’