সম্প্রীতির কুস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনাম পড়ে ভড়কে গেছেন? কুস্তি আবার সম্প্রীতির হয় কীভাবে? কাদের মধ্যে ও কোথায় হয়েছে সেটা শুনলে আরেক দফা চমকে গেছেন। কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ রাজনৈতিক বৈরিতা আপনাদের অনেকেরই জানা। এই দুই দেশের কুস্তিগিরেরা একে অন্যের মুখোমুখি, তাও আবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে! দুই বৈরী দেশ সম্প্রতি সম্পর্কের বরফ গলিয়ে প্রায় কাছাকাছি এসে গেছে। সেটির প্রামাণ্য হিসেবেই পরশু দিনভর চলল কুস্তির আয়োজন, নিউইয়র্ক নগরের ব্যস্ত সময়ে। তাতে ১৩ বাউটের ৯টিতেই জিতেছেন যুক্তরাষ্ট্রের অলিম্পিয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলা কুস্তিগিরেরা। আসলে হারজিত ছাপিয়ে এই রেসলিং ছড়িয়েছে বন্ধুতার উষ্ণতা। সামনের মাসে নিউইয়র্ক কসমস ফুটবল দলের হাভানা সফর করার কথা। এরপর দুই দেশেই তুমুল জনপ্রিয় বেসবল দলেরও মুখোমুখি হওয়ার কথা। রয়টার্স।