সম্ভাবনাই নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যান্ডন ডনোভানকে বাদ দেওয়ার পর থেকে কম সমালোচনা হচ্ছে না ইয়ুর্গেন ক্লিন্সমানের। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ডের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি সতীর্থ রবি কিনের কাছেও সিদ্ধান্তটা এসেছে বেশ বড় চমক হয়ে। তবে এর জন্য ক্লিন্সমানকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন তিনি, ‘কোচই সিদ্ধান্ত নেওয়ার মালিক। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।’ বিশ্বকাপে জার্মানি, পর্তুগাল আর ঘানাকে নিয়ে গড়া যুক্তরাষ্ট্রের গ্রুপটা এত কঠিন যে ডনোভান থেকেও কোনো পার্থক্য গড়ে দিতে পারতেন বলে মনে করেন না কিন, ‘ডনোভান কেন, ওদের দলে যদি মেসিও থাকত তাহলেও কোনো লাভ হতো না। ওরা এমনিতেও ভুগবে। গ্রুপ পেরোনোর কোনো সম্ভাবনা নেই ওদের!’ কিনকে ভুল প্রমাণ করতে পারবে যুক্তরাষ্ট্র দল। ওয়েবসাইট।