সম্মান রক্ষার লড়াইয়ে জয়ী আইভরিকোস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় প্রায় নিশ্চিতই ছিল দুই দলেরই। উত্তর কোরিয়া-আইভরিকোস্টের লড়াইটা মূলত ছিল সম্মান রক্ষার লড়াই। শেষ ম্যাচে উত্তর কোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে কিছুটা সান্ত্বনা নিয়েই শেষ করল আইভরিকোস্ট।মাত্র ২০ মিনিটেই যখন দুটি গোল দিয়ে দিল আইভরিকোস্ট, তখন মনে হচ্ছিল আবার একটা বড় ব্যবধানে হারতে যাচ্ছে উত্তর কোরিয়া। কিন্তু এরপর একের পর এক আক্রমণ করে গেলেও ৮২ মিনিটের আগে আর উত্তর কোরিয়ার জালে বল জড়াতে পারেনি ‘হাতিদের দল’। ১৪ মিনিটে আইভরিকোস্টের পক্ষে প্রথম গোলটি করেন ইয়াইয়া টোরে। ২০ মিনিটের মাথায় দ্রগবার শট বারে লেগে ফিরে আসে। কিন্তু জালে বল জড়াতে কোনো ভুল করেননি রোমারিক। ৮২ মিনিটে আর্থার বোকার ক্রস থেকে তৃতীয় গোলটি করেন সলোমন কালু।শেষ ম্যাচে তিন গোলে হেরে লজ্জাজনকভাবেই বিদায় নিল উত্তর কোরিয়া। ৩ ম্যাচে একটি গোল করে ১২টি গোল হজম করে দেশে ফিরতে হচ্ছে তাদের।