সম্মানসূচক ডক্টরেট: শচীনের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য কত জন কত কিছুই না করেন! কেউ অর্জন করেন নিজের পরিশ্রমের বিনিময়ে, কেউ-বা পান বিশেষ কোন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে। এই ডিগ্রি অর্জনের জন্য চেষ্টা তদবির করার ‘লজ্জাজনক’ নিদর্শনও রেখেছেন অনেকে। এমন একটা ডিগ্রিকে হেলায়-ফেলায় ছেড়ে দিলে তাঁকে কি ‘বোকা’ ভাববেন আপনি?—এমনটা ভাবলে বোকা ভাবতে হবে ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারকে!ক্রিকেটে একের পর এক ইতিহাসের জন্ম দেওয়ায় শচীনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল ভারতের মহীসুর বিশ্ববিদ্যালয়। জানুয়ারির শুরুর দিকের ঘটনা এটা। তবে আজ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ‘লিটল মাস্টার’। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও দুই সিন্ডিকেট সদস্যকে শচীন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনো পেশাদার ক্রিকেট খেলছেন বলে এ ডিগ্রি গ্রহণ করা তাঁর পক্ষে সম্ভব নয়।শচীন জানিয়েছেন, দেশে-বিদেশি অনেক বিশ্ববিদ্যালয়ের কাছ থেকেই এমন প্রস্তাব পেয়েছেন তিনি। তবে কারো প্রস্তাবই গ্রহণ করতে পারছেন না তিনি। ওয়েবসাইট।