সরকারি প্রজ্ঞাপনে হকির কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোনয়নপত্র প্রত্যাহারের দিনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছিল সাদেক-রহমতউল্লাহ পরিষদ। কিন্তু আদালতে মামলা হওয়ায় সরকারি প্রজ্ঞাপন জারিতে দেরি করছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল শেষ হলো সেই আনুষ্ঠানিকতাও। সরকারি প্রজ্ঞাপন দিয়ে কাল হকির নতুন নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে নতুন কমিটির দায়িত্ব নিতে আর কোনো বাধা নেই। হকির অচলাবস্থা কি এতে কাটবে? মোহামেডানসহ ছয়টি ক্লাব খাজা রহমতউল্লাহ সাধারণ সম্পাদক থাকাকালে হকির কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। এ কারণে দলবদলও স্থগিত হয়ে আছে। রহমতউল্লাহ অবশ্য কাল বলেছেন, ‘ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলে আমরা দ্রুতই দলবদলের উদ্যোগ নেব।’