সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ৯ অক্টোবর থেকে
আগামী ৯ অক্টোবর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য সরকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।দেশের ৬৪টি জেলার সব শিক্ষার্থীর জন্য এই খেলার আয়োজন করা হয়েছে। এ জন্য বাজেট ধরা হয়েছে দুই কোটি ২৫ লাখ টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করবে।সভায় জানানো হয়, এই খেলা ৯ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হবে। এরপর জেলা পর্যায়ে ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর, বিভাগীয় পর্যায়ে ১০ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ও জাতীয় পর্যায়ে ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্ত খেলা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব আবু আলম মো. শহীদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।