সরফরাজের ধারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কের সঙ্গে তাঁর সম্পর্ক পুরোনো। উল্টো স্রোতে চলার স্বভাব চিরদিনের। বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত হওয়ায় এর মধ্যে অন্য কিছুর গন্ধ খুঁজে পেয়েছেন সরফরাজ নেওয়াজ। সাবেক পেসারের বিশ্বাস, শুধু আদালতের রায় নয়, বাংলাদেশের সফর স্থগিত করার পেছনে রাজনৈতিক চাপও থাকতে পারে।বাংলাদেশের সফর বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাই একমাত্র কারণ নয় বলে তাঁর ধারণা, ‘বাংলাদেশের প্রতিনিধিদল যখন এল, নিরাপত্তাসংক্রান্ত সংবাদ সম্মেলনে আমি নিজে উপস্থিত ছিলাম। নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষই প্রকাশ করেছিল প্রতিনিধিদল। ভুলে যাবেন না, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের হাতে ট্রফি তুলে না দিয়েই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে আমরা বাংলাদেশের রাস্তায় এই সফরের বিরুদ্ধে আন্দোলনও দেখেছি। সব মিলিয়ে আদালতের রায়ে এই নাটকের একটা যৌক্তিক সমাধান খোঁজা হয়েছে।’ ওয়েবসাইট।