সরফরাজের ষড়যন্ত্র-তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ চলছে, সরফরাজ নওয়াজ বিতর্কিত কিছু বলবেন না সেটাও কি হয়? পাকিস্তানের সাবেক এই পেসার এবার ষড়যন্ত্র-তত্ত্ব হাজির করলেন আইসিসির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ভারত তাদের সুবিধামতো পিচ পাচ্ছে বিশ্বকাপে।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত গতিতেই এগোচ্ছে ভারত, তিনটি ম্যাচেই পেয়েছে সহজ জয়। সরফরাজের দাবি, অ্যাডিলেড, মেলবোর্ন ও পার্থের তিনটি ম্যাচেই পিচ কিউরেটর ভারতের পক্ষে কাজ করেছেন, ‘ওরা বিশ্বকাপে যে কটা ম্যাচ খেলেছে দেখুন, প্রতিটা পিচই ওদের শক্তি যাচাই করে প্রস্তুত করা হয়েছে।’
ভারত যখন জিতছে, পাকিস্তান সংগ্রাম করছে টুর্নামেন্টে টিকে থাকতে। প্রথম দুই ম্যাচে হারের পর জিম্বাবুয়ের সঙ্গে পেয়েছে কষ্টার্জিত জয়। পাকিস্তানের ম্যাচগুলোয় প্রতিকূল পিচ বানানোর জন্য সরফরাজ উল্টো কাঠগড়ায় দাঁড় করালেন আইসিসিকে, ‘এ দিনের ম্যাচটা (জিম্বাবুয়ের সঙ্গে গত পরশুর) দেখুন, পিচের পেস প্রায় দুই গুণ বেশি ছিল। বাউন্সও ছিল অনেক। এটা আমাদের বিপক্ষেই গেছে। আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই ব্যাপারটা নিয়ে ভাবার জন্য বলব।’ এনডিটিভি।