সরব কারভাহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের ২৩ সদস্যের বিশ্বকাপ দলে তাঁর নাম না দেখে অনেকেই অবাক৷ ড্যানি কারভাহাল নিজেও বিস্মিত। এবারের চ্যাম্পিয়নস লিগের সেরা রাইটব্যাক রিয়াল মাদ্রিদের তরুণ তারকা বেশ হতাশও৷ কারভাহালকে বাদ দিয়ে স্পেন কোচ ভিসেন্তে দেল
বস্ক দলে নিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের রাইটব্যাক হুয়ানফ্রানকে। ব্রাজিলগামী দলে ঠাঁই না পেয়ে কারভাহাল টুইটারে ধুয়ে দিয়েছেন দেল বস্ককে, ‘চূড়ান্ত তালিকায় আমি নেই এটা লজ্জার৷’ হতাশার উল্টো পিঠে আনন্দের হিল্লোল। বিশ্বকাপ দলে জায়গা পেয়ে কোকে ও ফার্নান্দো তোরেস যেন খুশিতে নাচছেন৷ অ্যাটলেটিকোর মিডফিল্ডার কোকের টুইট, ‘ব্রাজিলগামী দলে থাকতে পেরে আমি খুব খুশি! এটা আমার প্রথম বিশ্বকাপ এবং আমি দলকে এগিয়ে নিতে উদ্গ্রীব!’ অভিজ্ঞ স্ট্রাইকার তোরেসের টুইট, ‘প্রথমবার ডাক পাওয়ার মতোই অামি খুশি।’ ওয়েবসাইট।