সরব শাহরুখ, নীরব হোয়াটমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরভ গাঙ্গুলী হতবাক। বিস্মিত তাঁর ‘বন্ধু’ পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ ওয়াসিম আকরাম। আইপিএলের নতুন মৌসুমে সৌরভ অবিক্রীত থাকায় কেকেআর কোচ ডেভ হোয়াটমোর কী বলেন? ‘আমার নিজের একটা মত তো আছেই। তবে এটা আমি নিজের মধ্যেই রেখে দিতে চাই’—অনেকটা কূটনৈতিক জবাব বাংলাদেশের সাবেক কোচের।হয়তো দলের নিয়মকানুনের ঘেরাটোপে থেকেই হোয়াটমোর মনের কথা মনেই রেখে দিয়েছেন। কিন্তু কেকেআরের অন্যতম মালিক বলিউড তারকা শাহরুখ খানের তো আর মনের কথা বলতে দ্বিধা নেই। ‘দাদা’কে দলে নিতে না পেরে খুব হতাশ তিনি, ‘এ রকম একটা সিদ্ধান্ত হয়েছে বলে খারাপ লাগছে। আমি আমার দলের জন্য দুঃখিত। যে নগরকে সেটি প্রতিনিধিত্ব করে তার জন্য খারাপ লাগছে। খারাপ লাগছে আমার বাচ্চাদের জন্য।’তবে কিং খান বলছেন এই সিদ্ধান্তের পেছনে তাঁর হাত ছিল না, ‘দাদা আমার ছোট ভাইয়ের মতো। দল তো এক বা দুজন খেলোয়াড়ের নয়। দলটা ২০ জনের। আমরা হেরে গেছি এ কারণে খুব খারাপ লেগেছে। এমনকি ভারতের পর দক্ষিণ আফ্রিকাতেও আমরা পারিনি বলে কেঁদেছিও। গত বছর নিলামে আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারিনি বলে এবার ক্রিকেটীয় কোনো সিদ্ধান্ত আমি নিইনি। দাদাকে নেওয়া না-নেওয়ার সিদ্ধান্তটা এসেছে ক্রিকেটীয় মস্তিষ্ক থেকে।’ গত বছর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক ছিলেন সৌরভ। কেকেআরের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানও ছিলেন তিনি। এবার ৪ লাখ মার্কিন ডলার ন্যূনতম দরে তাঁকে কোনো দলই নেয়নি। অবিক্রীত ২৮ জন দ্বিতীয়বার নিলামে উঠলেও সৌরভের ভাগ্যে শিকে ছেঁড়েনি।সৌরভকে ছাড়া কলকাতা দলটি কেমন হলো? ‘যে খেলোয়াড় আমরা পেয়েছি, তাতে আমি খুশি। নিলামের সময় আমাদের সবকিছু ঠিকঠাকভাবে হয়েছে’—বলেছেন শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতানো কোচ হোয়াটমোর।কেকেআরে এবার আছেন সময়ের অন্যতম সেরা ওপেনার গৌতম গম্ভীর। আছেন ওয়ানডের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ককে পেয়ে খুশি কলকাতা। কেকেআরে এবার আছেন দুর্দান্ত ফর্মে থাকা জ্যাক ক্যালিসও। জ্বলে ওঠার অপেক্ষায় কেকেআর। কিন্তু সৌরভের বিসর্জনে কলকাতা কি জ্বলে উঠবে? এএফপি।