সরে গেলেন মিলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ জাহিদুর রহমান (মিলন) পদত্যাগ করেছেন। গতকাল তিনি জানালেন, ‘সহকারী কোচ হিসেবে ডি ক্রুইফ আমাকে পছন্দ করেন। পরে গোলরক্ষক কোচের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আমি বিশেষজ্ঞ গোলরক্ষক কোচ নই। দায়িত্বটা তাই উপভোগ করছিলাম না। এ কারণেই কাল (পরশু) পদত্যাগপত্র দিয়েছি ফেডারেশনের কাছে।’ উলেখ্য, কোচ ডি ক্রুইফের চাহিদা অনুসারে একজন ডাচ গোলরক্ষক কোচ আনছে বাফুফে।