সরে দাঁড়ালেন ফরহাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না ইমরান ফরহাত। পরশু পাকিস্তানি ব্যাটসম্যান পারিবারিক কারণে নাম প্রত্যাহার করেছেন টেস্ট দল থেকে। ১৩ বছরের ক্যারিয়ারে জাতীয় দলে কখনোই থিতু হতে না-পারা ফরহাত এবার স্ত্রীর অসুস্থতাকে কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ফরহাতের বদলি হিসেবে নেওয়া হয়েছে ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শান মাসুদকে। ঘরোয়া ক্রিকেটে ফরহাতের দল হাবিব ব্যাংকেই খেলেন কুয়েতে জন্ম নেওয়া এই ওপেনার।
পাকিস্তানের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন ফরহাত, সর্বশেষটি খেলেছেন গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে। ২৩ আগস্ট টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করছে পাকিস্তান। তথ্যসূত্র: ক্রিকইনফো।