সরে দাঁড়ালেন রাদওয়ানস্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা
আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা

দুর্দান্ত খেলছিলেন। রাশিয়ার এলিনা ভেসনিনাকে ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে উঠেছিলেন কোয়ার্টার ফাইনালে। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খেলছেন আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যক্তিগত কারণে গতকাল বৃহস্পতিবার সিনসিনাটি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন চতুর্থ বাছাই রাদওয়ানস্কা। এক বিবৃতিতে সরে দাঁড়ানোর কথাটি জানান পোল্যান্ডের এই টেনিস তারকা, ‘আমি দুঃখিত। প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হচ্ছে আমাকে। দুর্ভাগ্যবশত গত রোববার আমার দাদা মারা গেছেন। শনিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হবে। সেখানে আমার থাকা দরকার। এ সপ্তাহে আমার যে ফর্ম ছিল, তাতে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোটা দুঃখজনক।’
২৪ বছর বয়সী রাদওয়ানস্কার দুঃখজনক বিদায়ে কপাল খুলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লি নার। বিনা লড়াইয়ে মেয়েদের এককের সেমিফাইনালের টিকিট পেয়ে গেছেন চীনের এই টেনিস তারকা।