সরে দাঁড়ালেন আজহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয়েছিল আজহার আলীর অধিনায়কত্ব পর্ব। প্রথম পরীক্ষায় পেলেন বড় শূন্য! বাংলাদেশের কাছে প্রথমবারের মতো ধবলধোলাই পাকিস্তান। ওয়ানডেতে গত দুই বছরে অধিনায়ক আজহারের ব্যর্থতার পাল্লাই ভারী। তাঁর অধিনায়কত্বে পাকিস্তান র্যা ঙ্কিংয়ে নেমে এসেছে নয়ে। গত মাসে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর অধিনায়কত্ব হারাতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। অবশ্য তার আগে নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন আজহার। ওয়ানডেতে পাকিস্তানের নতুন অধিনায়ক সরফরাজ আহমেদ। ক্রিকইনফো, রয়টার্স।