সরে দাঁড়ালেন ইসিনবায়েভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন আগেই। আর পরশু নিয়োগ পেয়েছেন রুশ অ্যান্টি ডোপিং এজেন্সির (রুশাডা) উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে। বাড়তি দায়িত্ব এড়াতেই অল রাশিয়ান অ্যাথলেটিকস ফেডারেশনের (এআরএএফ) সভাপতির প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইয়েলেনা ইসিনবায়েভা। নির্বাচন শুরুর আগে গতকাল মস্কোয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পোল ভল্টের রানি।