সরে দাঁড়ালেন র‌্যাডক্লিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকটা শেষ পর্যন্ত পলা র‌্যাডক্লিফের আজন্ম হাহাকারের মঞ্চই হয়ে থাকল। কাল লন্ডন অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই দৌড়বিদ। পায়ের চোটের কারণে অভিজ্ঞ এই ম্যারাথনবিদ সরে দাঁড়ানোর হূদয়ভাঙা সিদ্ধান্তই নিয়েছেন। এতে কার্যত শেষ হয়ে গেল তাঁর অলিম্পিক ক্যারিয়ারই। বয়স যে হয়ে গেছে ৩৮।আগে থেকেই একটা অনিশ্চয়তা ছিল র‌্যাডক্লিফকে নিয়ে। কাল নিজেই এক বিবৃতিতে বিদায়টা নিশ্চিত করেছেন। বিদায়বেলা তাতে প্রতিধ্বনিত হয়েছে হাহাকারই, ‘যেদিন আয়োজক হিসেবে লন্ডনের নাম ঘোষণা হলো, সেদিন থেকেই এখানে অংশ নেওয়ার ও ভালো করার জন্য মুখিয়ে ছিলাম। দেশের মাটিতে পঞ্চম অলিম্পিক খেলার চেয়ে বড় আর কী হতো? এটা সুযোগ ছিল, আগের দুটি অলিম্পিকের ব্যর্থতা পুষিয়ে নেওয়ারও। তা আর হওয়ার নয়, এটা স্বীকার করে নেওয়া বড় তিক্তকর।’২০০৫ হেলসিঙ্কি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে সোনাজয়ী এই মহিলা অ্যাথলেটের অলিম্পিকেও বেশ কয়েকটি ভালো দৌড় আছে। তবে সোনাটা ‘সোনার হরিণ’-ই হয়ে রইল তাঁর কাছে। এএফপি।