সরে দাঁড়ালেন লিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিচেল জনসনের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার বড় একটা কৃতিত্ব দেওয়া হয় তাঁকে। বড় ভূমিকা আছে জেমস প্যাটিনসন, জেমস ফকনারের মতো তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে এনে তোলার পেছনে। তবে ডেনিস লিলির এ সেবা আর পাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও ফাস্ট বোলিং পরামর্শককে রাখতেই চেয়েছিল সিএ, কিন্তু প্রত্যাশিত পারিশ্রমিক না পাওয়ায় চুক্তি নবায়ন করেননি লিলি।
গত ফেব্রুয়ারিতে মেলবোর্নের একটি রেডিওতে টাকাপয়সা নিয়ে সিএর সঙ্গে ঝামেলার কথা বলেছিলেন লিলি। সিএর এক সূত্র দ্য এজকে জানিয়েছে, আগের চুক্তির চেয়ে এবার বেশি অর্থ দাবি করেছিলেন এই কিংবদন্তি। কিন্তু সিএ সেটি দিতে রাজি হয়নি। তবে ভবিষ্যতে আবারও লিলিকে পাওয়ার আশা ছাড়েনি সিএ। বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘তাঁর জন্য দরজা সর্বদাই খোলা থাকবে। যখনই চাইবেন, ফিরতে পারবেন।’ ওয়েবসাইট।