সরে দাঁড়ালেন সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট শুরুর এক দিন আগে মাদ্রিদ ওপেন থেকে জ্বরের কারণে নাম প্রত্যাহার করলেন ২১টি গ্র্যান্ড স্লাম বিজয়ী সেরেনা উইলিয়ামস। ৩৪ বছর বয়সী তারকার ক্লে কোর্টে প্রত্যাবর্তনও তাই পিছিয়ে গেল। মেয়েদের টেনিসের এক নম্বর খেলোয়াড়কে অবশ্য আজকাল কোর্টে কমই দেখা যায়। চোট ও অসুস্থার কারণে গত আগস্ট থেকে এ পর্যন্ত চারটি টুর্নামেন্টে অংশ নিয়ে একটিতেও তিনি চ্যাম্পিয়ন হতে পারেননি। এএফপি।