সরে দাঁড়ালেন হোয়েনেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোঝা যাচ্ছিল, বায়ার্ন মিউনিখের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোটা সময়ের ব্যাপার। সেটি ঘটল কালই। উলি হোয়েনেস বায়ার্ন মিউনিখের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
প্রায় দুই কোটি ৮৫ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার জন্য অভিযুক্ত হয়েছিলেন হোয়েনেস। পরশু আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। আবেদন করার জন্য সময় পেয়েছিলেন এক সপ্তাহ। কিন্তু হোয়েনেস আবেদন করবেন না। তার মানে, কারাগারে যেতে হচ্ছে ৬২ বছর বয়সী বায়ার্ন কিংবদন্তিকে। এক বিবৃতিতে হোয়েনেস স্বীকার করেছেন, ‘কর ফাঁকি দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন এই ভুলের জন্য পরিণতিটা আমি মেনে নেব। পরিবারের সঙ্গে কথা বলে আমি ঠিক করেছি, মিউনিখের আদালতের রায় আমি মেনে নেব।’
আজই আবার বায়ার্ন নামছে বুন্দেসলিগায়, প্রতিপক্ষে বেয়ার লেভারকুসেন। হোয়েনেস-কেলেঙ্কারি গার্দিওলার দলে কতটা প্রভাব ফেলবে? এএফপি।