সরে দাঁড়ালেন হ্যাজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালে ভিতোরুল নামের ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন গিওর্গে হ্যাজি। এর মালিক-চেয়ারম্যানও তিনি। ২০১৪ সাল থেকে দলের কোচের দায়িত্বও নেন রোমানিয়ান ফুটবল কিংবদন্তি। কিন্তু সর্বশেষ আট ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়ার পর কোচের পদ থেকে আপাতত মৌসুম শেষ হওয়া পর্যন্ত সরে দাঁড়িয়েছেন। দায়িত্ব তুলে দিয়েছেন সহকারী কোচ কাতালিন অ্যাঙ্ঘেলের হাতে, যিনি আবার ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত দলের প্রধান কোচ ছিলেন। ‘কার্পেথিয়ানসের ম্যারাডোনা’ নামে পরিচিত হ্যাজির ক্লাবটি তরুণ ফুটবলার তুলে আনার জন্য বেশ সুনাম কুড়িয়েছে। রয়টার্স।