সরে যাচ্ছেন লরগাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হারুন লরগাত ২০১২ সালের জুনের পর আর থাকছেন না এই পদে। চার বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। ‘সফল একটা বিশ্বকাপ আয়োজন এবং আইসিসিকে নতুন বৈশ্বিক পরিকল্পনা দেওয়ার পর সরে দাঁড়ানোরই চিন্তা করছি আমি’—বলেছেন লরগাত। রয়টার্স।