সরেই গেলেন রশিদ লতিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানো নিয়ে শুরু থেকেই সোচ্চার তাঁর কণ্ঠ। সেই আগে থেকেই রশিদ লতিফ প্রায়ই এ নিয়ে চাঁছাছোলা মন্তব্য করে আসছেন সংবাদমাধ্যমে। এবারও বলেছেন অনেক কথাই। সমস্যা হলো, তিনি আবার পিসিবির একজন চাকুরে। পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির উইকেট কিপিং কোচ। এক টেলিভিশন অনুষ্ঠানে পিসিবি-প্রধান ইজাজ বাটের কড়া সমালোচনা করেছেন। পিসিবি কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছিল। এর ‘জবাব’ দিয়ে সাবেক এই অধিনায়ক চাকরিই ছেড়ে দিয়েছেন। আফগানিস্তানের কোচ হচ্ছেন তিনি।পাকিস্তানের জিয়ো সুপার চ্যানেলের ওই ‘টক শো’তে লতিফ প্রশ্ন তোলেন পিসিবির প্রধান বাটের দায়িত্ববোধ এবং অস্ট্রেলিয়া সফরের পর গঠিত তদন্ত কমিটির কাঠামো এবং কমিটির সদস্যদের নিয়ে। এমনকি আইসিসি এবং আইসিসির দুর্নীতি দমন বিভাগকে অবহিত করেন ‘অক্ষম’ বলে। তাঁর এমন মন্তব্যে পিসিবির কর্তাব্যক্তিরা স্বাভাবিকভাবেই নাখোশ হয়েছিলেন। কিন্তু আপস করার মানুষ লতিফ নন। ‘স্পট ফিক্সিং বিষয়ে কথা বলায় বোর্ড আমাকে কারণ দর্শাতে বলেছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তান ক্রিকেটের হয়ে যেকোনো কাজ করতে আমি সম্মান বোধ করি। কিন্তু ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমি চুপ করে থাকব না’, পদত্যাগের পর বলেছেন ৩৭টি টেস্ট ও ১৬৬টি ওয়ানডে খেলা এই ৪১ বছর বয়সী।এখন তাঁর কাঁধে থাকবে আফগানিস্তানের জাতীয় দলের দায়িত্ব। গত জুলাইয়ে দলটির ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এক মাস পরেই দেশে ফিরে আসেন। লতিফ নাকি পুরো দলের দায়িত্বই চাইছিলেন তখন। সেই চাওয়াটাই এখন পূরণ হয়ে গেল তাঁর। ওয়েবসাইট।